প্রতিনিধি 22 November 2025 , 5:55:04
মোঃ আবুল কাশেম, ভোলা জেলা প্রতিনিধি:


বাংলাদেশের রাজধানী ঢাকাতে ও নরসিংদিতে একাধিকবারের ভূমিকম্পের কারনে পুরো দেশবাসী আতঙ্কিত। নরসিংদীর মাধবদিতে গত ২১/১১/২০২৫ ইং তারিখে সকাল ১০ টা ৩৮ মিনিটে উচ্চ মাত্রার ভূমিকম্পের পর ২২/১১/২০২৫ ইং তারিখে সকাল বেলায় স্বল্প মাত্রার ভূমিকম্প ঘটে। ঐ দিনই সন্ধ্যাবেলায় ঢাকার বাড্ডা কেন্দ্রিক ভূমিকম্পের ফলে সমগ্র ঢাকা জেলা ও রাজধানী ঢাকা জুড়ে জনমনে ভীতু মাত্রার ভূমিকম্পকান্ড ঘটে। সকালের ভূমিকম্পে কিংবা গত ২১/১১/২০২৫ ইং তারিখের ভূমিকম্পের সৃষ্ট বৈদ্যূতিক গোলযোগের কারনে রাজধানী ঢাকার বায়তুল মোকাররমের সামনের বৈদ্যূতিক খাম্বায় আগুন ধরে যায়। বায়তুল মোকাররম মসজিদেও আগুন লাগে এবং কোরআন, হাদিস সহ অনেক এবাদতি সরঞ্জাম পুড়ে ছাই হয়। সাড়ে ৭ ঘণ্টার ব্যবধানে নরসিংদি ও বাড্ডা কেন্দ্রিক ভূমিকম্প ঘটলেও আবারও যে কোন উৎপত্তিস্থল হতে ভূমিকম্প ঘটতে পারে। মৃদু মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা ছাড়াও একাধিক ভূ-গর্ভস্থ পয়েন্টে রয়েছে। ভূ-মৃত্তিকার বৈশ্বিক টেট্রনিক প্লেটের সাঁজোয়া নকশা হতে জানা গেছে যে, পুরো বিশ্ব ভূমিকম্পের আগমনের উপর রয়েছে। বাংলাদেশের ভূ-গর্ভস্থ মৃত্তিকাস্তরের সাঁজোয়া ডিজাইন দেখে জানা গেছে যে, দক্ষিন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল খ্যাত বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী,ভোলা, মংলা, চালনা, খুলনা, পটুয়াখালী এবং ভারতের করিমগঞ্জ যে কোন সময় ভূমির তলদেশের দিকে ধাবিত হতে পারে। যা গোটা অঞ্চলকে ভূমিকম্পনের আওতাধীন করবে। তাতে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাম্মনবাড়িয়া, ফেনী, ভোলা, মংলা, চালনা, খুলনা, পটুয়াখালী ও ভারতের করিমগঞ্জের নিকটবর্তী এলাকাগুলোকে উচ্চ মাত্রার ভূমিকম্পের দ্বারা বড় ধরনের ক্ষতির মুখে ফেলবে। আবার বিশ্বের উন্নত দেশগুলো আবিষ্কার করেছে যে, পৃথিবীর অষ্টম মহাসাগর ভূ-গর্ভে। উহার নাম জিল্লজর। উহা পৃথিবীর সকল মহসাগরের চেয়ে বড়। তাই উক্ত জিল্লজর মহাসাগরের ছাদ বা মৃত্তিকা প্লেটের ক্ষয়ের কারনে কিংবা অষ্টম মহাসাগরের উদয় ঘটার কারনে পৃথিবীর বিশাল এলাকা যে কোন সময় ভূমিকম্পের মুখে পড়তে পারে। আগ্নেয়গিরি সমূহের গলিত লাভার উদগীরণে ভূমিকম্পতো প্রতিদিনেরই ঘটনা। এই সকল ভূমিকম্পের ব্যবস্থা এখনো বিধাতার দ্বারা সংরক্ষিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মত দুনিয়াতে কোন জনসম্প্রদায় যদি বিধাতাকে বাদ দিয়ে নিজেদেরকে ক্ষমতাবান ক্ষমতাবান মনে করে আর ভূ-পৃস্টের আধিপত্ত্বের জন্য পাগল হয় তখন সৃষ্টিকর্তা এই সকল ভূমিকম্প দিয়ে নিজের অস্তিত্বের জানান দিয়ে শ্রোতার শ্রবনহীন কর্ণের কাছে বলে থাকে যে, বিধাতাই ভূ-অঞ্চলের একমাত্র ক্ষমতাশালী। পৃথিবী বিভিন্ন ধর্মগ্রন্থে আরো পাওয়া গেছে যে, বিধাতা যাকে ভালো মনে করবে ভূ-পৃষ্টে তাকে ক্ষমতাশালী করার জন্য ভূমিকম্প দিবে। শনিবার (২২ নভেম্বর, ২০২৫ ইং) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের এ তথ্য নিশ্চিত করেছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকা এবং এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। এর আগে ২২/১১/২০২৫ ইং তারিখ সকালে ঢাকার অদূরে নরসিংদীতে ফের একটি ভূকম্পনের উৎপত্তি হয়েছে। তবে এটি মৃদু মাত্রার। রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৩। শুক্রবার (২১ নভেম্বর, ২০২৫ ইং) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বিভিন্ন ভবনে ফাটল ধরে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ১০০ জনেরও বেশি লোকের প্রাণহানী হয়। ছবিতে- ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ বাংলাদেশী এলাকা।

















