• জাতীয়

    যশোরের নাজমা হোটেলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, লাখ টাকা জরিমানা

      প্রতিনিধি 29 March 2026 , 6:15:21

    মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

    যশোর শহরের এমকে রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খাবার বিক্রি এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে ‘নাজমা হোটেল’-কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করে। অভিযান সূত্রে জানা যায়, নাজমা হোটেলের রান্নাঘরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়। সেখানে আগের দিনের পচা ভাত টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। এছাড়া রুটি ও পরোটার খামিতে অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পান কর্মকর্তারা। হোটেলের ভেতরের আবর্জনার স্তূপ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের দৃশ্যও অভিযানে ধরা পড়ে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, ভোক্তা অধিকারবিরোধী এসব কর্মকাণ্ডের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    খুলনার ৬টি আসনে ৮টি দলের ৩৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

    খুলনার ৬টি আসনে ৮টি দলের ৩৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

    তাহেরীর শ্বশুরবাড়ির ঠিকানা নিয়ে বিতর্ক : ভোটারদের মধ্যে বিভ্রান্তি, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

    রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

    টেকনাফে র‍্যাব-বিজিবির অভিযানে সাড়ে তিন লাখ ইয়াবা

    শংকরপুরের সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ ও ৩০ মামলার আসামি চাঁচড়ার ‘বড় রুবেল’ গ্রেফতার

    মাধবপুরে প্রসূতির গর্ভের শিশু মৃত্যু নিয়ে অভিযোগ : চিকিৎসকের ‘৫০% মানুষ অজমূর্খ্য’ মন্তব্যে ক্ষোভ

    নোটিশ :