• জাতীয়

    রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

      প্রতিনিধি 15 May 2026 , 4:20:39

    মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকা থেকে রিকশা চালক নুর মোহাম্মদ

    (৪২) ও তারাবো পৌরসভার কর্ণগোপ দেবই এলাকা থেকে অজ্ঞাত নারীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

     

    গতকাল ১৫মে শুক্রবার খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। নুর মোহাম্মদ বড়ালু গ্রামের আব্দুর

    রহমানের ছেলে। নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। তাদের

    মৃত্যুর কারণ জানা যায়নি। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, উদ্ধারকৃত নারী ও পুরুষের মরদেহ

    নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। রূপগঞ্জ থানায় পৃথক দুইটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :