• জাতীয়

    ফুলবাড়ীতে  ‘অগ্নিনির্বাপক যন্ত্র’ বিক্রির অভিযোগ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর ও ফায়ার ফাইটার মনোয়ারের  বিরুদ্ধে 

      প্রতিনিধি 19 April 2026 , 6:03:51

    স্টাফ রিপোর্টার দিনাজপুরের :

    ফুলবাড়ীতে  দোকানিদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে অতিরিক্ত দামে ফায়ার লাইন্সেস ও অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) বিক্রির অভিযোগ উঠেছে ফুলবাড়ীর  উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসার জাহাঙ্গীর আলম ও ফায়ার ফাইটার মো. মনোয়ারের  বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। ফায়ার ফাইটার মো. মনোয়ারের বাসা কাছে হওয়াই তিনি প্রভাব খাটিয়ে সময় মতো অফিসে আসে না।  ভুক্তভোগী দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, নাম প্রকাশের অনিচ্ছুক দোকানিদের অগ্নিনির্বাপক যন্ত্র ক্রয়ের জন্য বলেন। দোকানিরা তার কাছ থেকে কিনতে না চাইলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করাবেন বলে হুমকি দেন। এভাবে তিনি উপজেলার বাজার, বিভিন্ন কম্পানিতে সহ   বিভিন্ন জায়গায় প্রায় শতাধিক দোকানে চড়া দামে এসব সিলিন্ডার বিক্রি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিয়েছেন। এছাড়া তিনি লাইসেন্স নবায়ন, অগ্নিনির্বাপক সিলিন্ডার রিফিলে অতিরিক্ত ফি আদায় ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের স্টিকার পরিবর্তন করে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগও রয়েছে তাদের  বিরুদ্ধে।    অভিযোগে বিষয়টি নিয়ে রংপুরের  উপ পরিচালক মো. আনোয়ারুল  হকের সাথে কথা বললে তিনি বলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থ গ্রহন করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :