• জাতীয়

    জনগণই সকল ক্ষমতার উৎস, দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল

      প্রতিনিধি 19 March 2026 , 1:21:26

    এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি :

    হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, ক্ষমতায় এসে যা খুশি তাই করার কোনো সুযোগ নেই। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ দাপট দেখাতে পারবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ক্ষমতার অপব্যবহার করলে কাউকে ছাড় দেওয়া হবে না।” বৃহস্পতিবার ১৯ মার্চ সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি ফয়সল বলেন, জনগণের সুখ-শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। “আমরা শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছি মানুষের কল্যাণে কাজ করার জন্য। সেই শপথ ভঙ্গের কোনো সুযোগ নেই। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণই আমাদের কাছে সর্বাগ্রে প্রাধান্য পায়।” তিনি আরও বলেন, জনগণই এই দেশের প্রকৃত মালিক এবং সকল ক্ষমতার উৎস। তাই জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হলে নেতাকর্মীদের ন্যায়নীতি ও শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই। দলের ত্যাগী নেতাকর্মীরাই সংগঠনের মূল শক্তি। তাদের আত্মত্যাগ, পরিশ্রম ও অবদানের মাধ্যমেই বর্তমান অবস্থান অর্জিত হয়েছে। ভবিষ্যতেও তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। যুবসমাজের কর্মসংস্থান প্রসঙ্গে এমপি ফয়সল বলেন, মাধবপুরে বিদ্যমান শিল্পকারখানাগুলোর মালিকদের স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এতে এলাকার অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি বেকারত্বও হ্রাস পাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। এতে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত, বিএনপি নেতা শফিকুর রহমান, প্রফেসর মোজাম্মেল হোসেন এবং বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট মীর সিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :