• জাতীয়

    প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান হলরুমের উদ্বোধন

      প্রতিনিধি 3 August 2026 , 4:57:18

    মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

    আধুনিকায়নের পর নতুন রূপে যাত্রা শুরু করল প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক শামছুর রহমান হলরুম। সোমবার (৩ আগস্ট) দুপুর ৩ টায় আনুষ্ঠানিকভাবে হলরুমটির উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন। উদ্বোধনকালে তাঁর সঙ্গে ছিলেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, গ্রামের কাগজের সম্পাদক-প্রকাশক মবিনুল ইসলাম, স্বর্ণলতা ডট নিউজের প্রকাশক-সম্পাদক ও অরবিট যশোর অফিসের কর্ণধার মীর মোশাররফ হোসেন বাবু এবং প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু। উদ্বোধনের পর হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান বলেন, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন সফল ওপেন হার্ট সার্জারির পর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও ফাতেহা পাঠের মাধ্যমে আলোচনা সভার সূচনা করা হয়। সাংবাদিক সোহেল আহমেদ ফাতেহা পাঠ করেন এবং জাহিদ হাসান টুকুনের দ্রুত আরোগ্য, প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত ও দেশের সব সাংবাদিকের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, সাংবাদিকদের জন্য একটি আধুনিক কর্মপরিবেশ গড়ে তোলার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি হলরুম আধুনিকায়নের সম্পূর্ণ অর্থায়নকারী স্বর্ণলতা ডট নিউজের প্রকাশক-সম্পাদক ও অরবিট যশোর অফিসের কর্ণধার মীর মোশাররফ হোসেন বাবুর ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে জেলা পরিষদের পক্ষ থেকে প্রেসক্লাব যশোরের উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতা, প্রবীণ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা। তাদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু। বিশেষ অতিথির বক্তব্যে হলরুমটির আধুনিকায়নের অর্থদাতা মীর মোশাররফ হোসেন বাবু বলেন, “আমি সাংবাদিকদের জন্য সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করব। সাংবাদিক সমাজের কল্যাণে ভবিষ্যতেও পাশে থাকতে চাই।” তিনি আরও বলেন, প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক শামছুর রহমান হলরুমের আধুনিকায়নের কাজ করতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :