• জাতীয়

    কুলিয়ারচরে পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

      প্রতিনিধি 12 May 2026 , 4:44:39

    শাহ নবী ​কুলিয়ারচর প্রতিনিধি:

    কিশোরগঞ্জের কুলিয়ারচরে পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)। ​আজ সোমবার (১১ মে) সকালে কুলিয়ারচর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুলিয়ারচর ফারিয়া শাখা এই মানববন্ধনের আয়োজন করে। ​মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা দালাল নই; মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর একটি অংশ। অথচ প্রতিনিয়ত আমাদের পেশার মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে এবং কর্মক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে।” ​এ সময় তারা রিপ্রেজেন্টেটিভদের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মঘণ্টা নির্ধারণ এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য একটি সম্মানজনক কর্মপরিবেশ গড়ে তোলার জন্য সরকারের নিকট জোরালো দাবি জানান। ​মানববন্ধনে কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ব্যানার হাতে নিয়ে দীর্ঘ সময় অবস্থান করেন এবং স্লোগানের মাধ্যমে তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবিগুলো তুলে ধরেন। ​বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত তাদের পেশাগত নিরাপত্তা ও অধিকার আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :