• জাতীয়

    বিএনএস ওভারসীজ এর বিরুদ্ধে প্রবাসীদের আকামা না দেওয়ার অভিযোগ

      প্রতিনিধি 20 January 2026 , 11:00:57

     

    মোহাম্মদ শফিক টেকনাফ প্রতিনিধি, কক্সবাজার:

    রাজধনীর জগন্নাথপুর শহীদ আব্দুল আজিজ সড়কে বিএইচ প্লাজায় বিএনএস ওভারসীজ যার রিক্রইটিং লাইসেন্স নাম্বার ১৪৫০ বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে পাঠানোর পর আকামা (বৈধ কাজের অনুমতি) না দেওয়াসহ বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে রাজধানীর বিএনএস রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। ইতোমধ্যে একাধিক ভুক্তভোগী প্রবাসী তাদের অভিযোগ তুলে ধরে সংশ্লিষ্ট দপ্তর ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছেন।

    অভিযোগকারীগণের প্রতিনিধি মোহাম্মদ শফিক জানান যে, এজেন্সিটির মালিক  বায়রার ( বাংলাদেশের এসোসিয়েশন অব রিক্রুইটিং এজেন্সীস) সাবেক সভাপতি, বাশার গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মো. আবুল বাশার। তিনি বায়রার সভাপতির প্রভাব খটিয়ে বিভিন্ন দেশে কর্মসংস্থানের লোভ দেখিয়ে প্রতারণা করে যাচ্ছেন দীর্ঘদিন।  তার অফিসের বিরুদ্ধে অভিযোগ করিলে উল্টো হত্যার হুমকি ও ঢাকায় আসলে অপহরণের ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন।

    এই অফিসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী ম্যানেজার মেহেদী ও কম্পিউটার অপারেটর সুমন বড়ুয়ার কাছে আকামার বিষয় নিয়ে কথা বললে তারা ফুঁসে ওঠে।

    বিএনএস এজেন্সির ভুক্তভোগীদের অভিযোগ, এজেন্সিটি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করে। তবে দেশে গিয়ে অনেক প্রবাসীই promised job বা আকামা পান না। এতে তারা অনিশ্চিত অবস্থায় পড়েন এবং অনেকেই অবৈধ অবস্থানের ঝুঁকিতে পড়েন।

    অভিযোগকারীরা জানান, আকামা প্রদানের আশ্বাস দিলেও মাসের পর মাস কোনো ব্যবস্থা নেয় না এজেন্সি। অনেক ক্ষেত্রে যোগাযোগ করলেও এজেন্সির পক্ষ থেকে সঠিক জবাব পাওয়া যায় না বলে অভিযোগ।

    এ বিষয়ে এজেন্সির মন্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :