মোহাম্মদ শফিক টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ থানার শামলাপুর পুলিশ ফাঁড়ির সাড়াশি অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হাসানুর রহমান গ্রেফতার আজ শামলাপুর পুলিশ ফাঁডির এএসআই মামুনের নেতৃত্বে টেকনাফ থানার একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বাহার ছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রহমানকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, টেকনাফ থানার সিআর মামলা নং ৮৬/২০, তারিখ ২২/০১/২০২৪, দণ্ডবিধি ১৮৬০ সালের ১৪৩/৩২৩/৫০৬ ধারায় দায়েরকৃত মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন।