• জাতীয়

    টেকনাফে র‍্যাব-বিজিবির অভিযানে সাড়ে তিন লাখ ইয়াবা

      প্রতিনিধি 18 September 2025 , 6:52:29

    ফরহাদ রহমান টেকনাফ প্রতিনিধি;

    কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে মোট তিন লাখ ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়। একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। র‌্যাব-১৫ ও বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে সাবরাং ইউনিয়নের সুইচগেট এলাকার কেওড়া বাগানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মিয়ানমারের মংডু জেলার বাসিন্দা মো. ওমর সিদ্দিক (২৮) কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ৩ লাখ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট। এর পরদিন শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে একই ইউনিয়নের বিএসপি পোস্ট এলাকার নাফ নদীর তীরে আরেকটি অভিযান চালায় র‌্যাব-১৫ ও বিজিবি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নদী সাঁতরে পালিয়ে যায়। তবে কেওড়া বাগান থেকে উদ্ধার হয় ১০ হাজার ইয়াবা। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান দমনে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :