• জাতীয়

    কু‌ষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

      প্রতিনিধি 26 November 2025 , 6:14:06

     

    হৃদয় রায়হান কু‌ষ্টিয়া জেলা প্রতি‌নি‌ধি:

    কু‌ষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলায় হত্যার পর মুখ পোড়া‌নো অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (২৬ ন‌ভেম্বর) সকা‌লে স্থানীয়‌দের মাধ্যমে খবর পে‌য়ে ধরমপুর ইউনিয়‌নের রামচন্দ্রপুর বিলপাড়া ধা‌নের মাঠ থে‌কে লাশ‌টি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ ফেলে রেখে গে‌ছে দুর্বৃত্তরা।

    বিকৃত লাশের পরিচয় মিলেছে। তিনি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হরিপুর গ্রামের আবুল কালাম ওরফে কলম দোকানদারের পুত্র সোহেল রানা (৪০) বলে জানা গেছে।

     

     

    ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) আব্দুর রব তালুকদার ব‌লেন, ধারণা কর‌ছি হত্যার পর মুখ পু‌ড়ি‌য়ে বিকৃত করা হ‌য়ে‌ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম-পরিচয় এখ‌নো শনাক্ত করা সম্ভব হয়‌নি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    শ্রীবরদী পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে মাহমুদুল হক রুবেল পক্ষে নির্বাচনী প্রচারণা

    কত টাকা ঘুষের বিনিময়ে ভোলার ডিসি ওএসডির বদলে গাজিপুরের ডিসি?

    রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ-ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের \ পুরুষ শূন্য বরুনা \ অস্ত্র উদ্ধার হয়নি \ গ্রেফতার হয়নি গুলিবর্ষণকারী

    জনগণই সকল ক্ষমতার উৎস, দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল

    কোনও অকল্যাণকর কাজের সাথে জামায়াতে ইসলামী জড়িত নয়-এম এম রেজাউল করিম, কেন্দ্রীয় সূরা সদস্য ও গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির

    পরীক্ষা শুরু রোববার থেকে যশোর বোর্ডের জুনিয়র বৃত্তিতে ১০ জেলায় অংশ নিচ্ছে ৩৯ হাজার ৬০ পরীক্ষার্থী

    নোটিশ :