• জাতীয়

    টেকনাফে নামাজরত শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা,পুত্রবধূ গ্রেফতার।

      প্রতিনিধি 30 January 2026 , 4:41:13

    মোহাম্মদ শফিক টেকনাফ প্রতিনিধি:

    কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামে পারিবারিক কলহের জেরে নামাজরত অবস্থায় শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪ ঘটিকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নারী মনোয়ার বেগম মনো (৪৫) ওই গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ঘরের ভেতরে নামাজ আদায় করছিলেন। এ সময় তার পুত্রবধূ ছেনোয়ারা বেগম ছেনু (২৫) হঠাৎ ধারালো দা দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ থানার অন্তর্গত বাহারছড়া তদন্ত ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘটনার পরপরই অভিযুক্ত পুত্রবধূকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক বিরোধের কথা উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :