প্রতিনিধি 16 March 2026 , 8:29:02
এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি:


হবিগঞ্জের মাধবপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশ পরিদর্শক মোঃ সোহেল রানা। গত ১৬ মার্চ তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। হবিগঞ্জের পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন স্বাক্ষরিত আদেশে তাকে এই দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। মোঃ সোহেল রানা আগে হবিগঞ্জ আদালতে দায়িত্ব পালন করছিলেন। তিনি টাঙ্গাইল জেলার সন্তান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেন। ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়ার পর থেকে দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা মেট্রোপলিটনের রমনা, শাহবাগ ও গুলশান থানাতে সাব-ইন্সপেক্টর হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে ইন্সপেক্টর পদে উন্নীত হয়ে সিলেট রেঞ্জের শ্রীমঙ্গল, কমলগঞ্জ, তাহিরপুর ও ছাতক থানা, পাশাপাশি ঢাকার তেজগাঁও থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন শেষে মাধবপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন হয়েছেন। নবাগত ওসি মোঃ সোহেল রানা দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকার আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী হবে এবং জনগণের সেবার মান উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

















