প্রতিনিধি 7 December 2025 , 5:19:37


বাবুল রহমান রবিন গাইবান্ধা জেলা প্রতিনিধি:
আওয়ামীলীগ ফ্যাসিস্ট জাসদ নেতা খাদিমুল ইসলাম খুদিকে এনসিপির আহ্বায়ক পদ বাতিলের দাবিতে গাইবান্ধার জুলাই যোদ্ধা ও ছাত্রজনতা সংবাদ সম্মেলন করেছেন।এর আগে পুরো শহরে বিকেলে একটি বিক্ষোভ মিছিলও করেন তারা। আজ রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় গাইবান্ধা জুলাই যোদ্ধা সংসদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র-জনতা ও জুলাই যোদ্ধার পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব বায়েজিদ বোস্তামী জিম বলেন, প্রতিটি জুলাই যোদ্ধা ও ছাত্রজনতার রক্তের উপর দিয়ে এমসিপি নামক দল গঠিত হয়। এ দলে আওয়ামীলীগ ফ্যাসিস্ট জাসদ নেতা খাদিমুল ইসলাম খুদিকে এনসিপির আহ্বায়ক পদ কিভাবে দেয়া হল এটি আমাদের বোধগম্য হচ্ছে না।সে কিছুদিন আগেও ঢাকায় জাসদের মিটিং করেছে। এছাড়া আওয়ামী দোষরদের নিয়ে নিজ বাড়িতে বিভিন্ন সময় বৈঠক করে আসছেন। তবে কোন স্বার্থে কারা এই আহ্বায়ক পদ তাকে দিয়েছেন এটিই জেলার সকল জুলাই যোদ্ধা ও ছাত্র জনতার প্রশ্ন?
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন , এনসিপির কেন্দ্রীয় সকল নেতাকর্মী ও প্রশাসনের কাছে এই ফ্যাসিস্ট দোসর খাদিমুল ইসলাম খুদির আহ্বায়ক পদ বাতিলসহ গ্রেফতার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা, ছাত্র-জনতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
















