• জাতীয়

    জকিগঞ্জে পুলিশের অভিযানে ২১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি দুুলাল গ্রেফতার

      প্রতিনিধি 21 December 2025 , 7:54:34

     

    জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি :

    সিলেটের জকিগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
    পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৫টা ১০ মিনিটে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০৪ নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকায় অভিযান পরিচালনা করে।
    অভিযানকালে ওই এলাকার মৃত ছরকুম আলীর ছেলে দুলাল আহাম্মদ (২৮)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আসামির দেখানো মতে তার বসতবাড়ির চাউলের ড্রামের ভেতরে সংরক্ষিত দুটি প্লাস্টিকের বয়াম থেকে সর্বমোট ২১,০০০ (একুশ হাজার) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই অভিযুক্ত দুলাল আহাম্মদকে গ্রেফতার করা হয়।
    এ বিষয়ে জকিগঞ্জ  থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
    পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :