• জাতীয়

    সাংবাদিক আমিনুল ইসলামকে কক্ষে অবরুদ্ধ ও লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ​

      প্রতিনিধি 6 March 2026 , 7:54:57

    রাজধানীর সেগুনবাগিচাস্থ কাস্টমস বন্ড কমিশনারেট (ঢাকা দক্ষিণ) কার্যালয়ে গত ২ মার্চ ২০২৬ তারিখে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক মুক্তখবর-এর বিশেষ প্রতিনিধি আমিনুল ইসলামকে কক্ষে তালাবদ্ধ করে সন্ত্রাসী বাহিনী দিয়ে লাঞ্ছিত করার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। ​ পেশাগত অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে তথ্য সংগ্রহের জন্য কাস্টমস বন্ড কমিশনারেটের যুগ্ম কমিশনার কামরুল ইসলামের সাক্ষাৎকার নিতে গেলে সাংবাদিক আমিনুল ইসলাম এই নক্কারজনক হামলার শিকার হন। তাকে একটি কক্ষে আটকে রেখে একদল সন্ত্রাসী বাহিনী দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করা হয়, যা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের কণ্ঠরোধের এক নগ্ন বহিঃপ্রকাশ। এই বর্বরোচিত ঘটনায় সাংবাদিক আমিনুল ইসলাম ইতোমধ্যে ঢাকা মহানগরীর রমনা মডেল থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বিচার চেয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাধারণ সম্পাদক খোরশেদ আলম বরাবর আবেদন জানিয়েছেন। ​ অভিযুক্ত যুগ্ম কমিশনার কামরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই ঘটনার নেপথ্যে থাকা সন্ত্রাসী বাহিনীকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহারকারী এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ​মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচারের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :