• জাতীয়

    আইন বিরোধী কর্মকান্ড কঠোরভাবে দমন করা হবে — প্রধান উপদেষ্ঠা ডক্টর ইউনুস।

      প্রতিনিধি 19 November 2025 , 7:22:09

    মোঃ আবুল কাশেম, ভোলা জেলা প্রতিনিধি:

    ১৭ ই নভেম্বর’ ২০২৫ ইং তারিখে শেখ হাসিনার বিবাহ বার্ষিকীকে বাংলাদেশের ঢাকার আদালতে বাংলাদেশের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার “মৃত্যূদন্ডাদেশ” সাজা প্রদানের দিনে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিতে- বাংলাদেশের প্রধান উপদেষ্ঠা, দেশের আপামর জনসাধারণের সকলকে দেশের আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেছে। বিবৃতিতে আরো বলেন- মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্ব-রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়। এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে অন্তর্বর্তীকালীন সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানায়।

    রায়-পরবর্তী সময়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে ও আদিষ্ট করা হয়েছে। জনগণের, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্ব-জনদের দীর্ঘ্য দিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে। তবে সেই আবেগের বশবর্তী হয়ে যেন কেউ জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোনো পদক্ষেপ না নেয়—সরকার এ বিষয়ে দৃঢ়ভাবে সবাইকে সতর্ক করেছে। সরকার আরও স্পষ্ট করে জানাচ্ছে, যে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা, আইন বিরোধী কর্মকান্ড করার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। প্রধান উপদেষ্ঠা ডক্টর ইউনুসের উক্ত আদেশ, ঘোষণা ও বিবৃতিতে সারা বাংলাদেশের শীর্ষ পর্যায় হতে তৃণমূল পর্যন্ত সকল স্তর হতে বাংলাদেশের সংবিধানের অসমর্থিত আইনের কর্মকান্ডকেও আইন বিরোধী কর্মকান্ড সাব্যস্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আদেশ, ঘোষণা ও বিবৃতি রয়েছে। ছবিতে- ট্রাইবুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারিক ঘোষণা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :