প্রতিনিধি 5 November 2025 , 5:41:02
এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি:


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বেলা ১২টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী—
ক) মো. টেনু মিয়া (পিতা: আজগর আলী, সাং: বাকরনগর),
খ) কামাল (পিতা: মৃত বাবুল আক্তার, সাং: রাজাপুর),
গ) মো. জসিম উদ্দিন (পিতা: মো. আব্দুল হান্নান, সাং: কুতুবখানী, বানিয়াচং)
— এই তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম জানান, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

















