• জাতীয়

    নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”

      প্রতিনিধি 12 December 2025 , 6:18:15

     

    আজ ১১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ (বৃহস্পতিবার) সকাল ০৮.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মাস্টার প্যারেডে জেলার সকল ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। অতঃপর জেলা রিজার্ভ অফিসের নিচতলায় “পুলিশ লাইব্রেরি” উদ্বোধন করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়।

     

     

     

     

     

    অতঃপর সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার মহোদয় সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। এসময় পুলিশ সুপার মহোদয় জেলার সকল থানা, ফাঁড়ি এবং তদন্ত কেন্দ্রের জন্য “মেডিকেল কিট বক্স” প্রদান করেন ।

    পরবর্তীতে দুপুর ১২.০০ ঘটিকায় নভেম্বর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী মহোদয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নভেম্বর/২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় তাঁর বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনের সময় কারো পক্ষ হয়ে কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    এসময় পুলিশ সুপার মহোদয় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে আড়াইহাজার থানায় কর্মরত এসআই (নিঃ)/ফরিদ মিয়া, জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে আড়াইহাজার থানায় কর্মরত কাজী শরিফুল ইসলাম, জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে আড়াইহাজার থানায় কর্মরত মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে আড়াইহাজার থানায় কর্মরত এসআই(নিঃ) হাবুিবর রহমান, ক্লু-লেস মামলা ডিটেকশন এর জন্য জেলা গোয়েন্দা নারায়ণগঞ্জে কর্মরত মোঃ শরীফুল হাসান, শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার হিসেবে ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ ওয়াচার কনস্টেবল হিসেবে জেলা বিশেষ শাখায় কর্মরত কং/৬৭১ মোঃ ইসমাইল খানকে পুরষ্কৃত করেন।

    উক্ত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়। এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

    আরও খবর

    “দিনাজপুর জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

    খাগড়াছড়ি সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী সমর্থনে নির্বাচনী মহিলা সমাবেশ দাঁড়িপাল্লা ছাড়া

    পটুয়াখালী দুমকিতে বিএনপি নেতাকর্মীদের সাথে আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময় সভা আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার গঠিত হবে

    যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনাবেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী

    দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আফিল অটো ব্রিকসে আগুন, পুড়ে গেছে এক শেডের সব মেশিনারীজ

    যশোরে বিএনপি নেতা নিহতের ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :