প্রতিনিধি 21 April 2026 , 6:56:57


ক্যহলাচিং মারমাখাগড়াছড়ি, প্রতিনিধি:
সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন দিঘীনালা জোন আয়োজনে দিঘীনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে রোটারি ক্লাব অফ চিটাগং পোস্ট সিটি ও চিটাগং খুলশী সেন্টাল এবং বীর মুক্তিযোদ্ধা মংপ্রুসাইন ফাউন্ডেশন সহযোগিতায় চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল এবং লায়ন্স ক্লাব অফ চিটাগং প্রগ্রেসিভ সাউথ সার্বিক তত্ত্বাবধানে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যম্পেইন মঙ্গলবার (২১এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পে ১ হাজারো অধিক সেবাগ্রহীতাকে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং ২ শতাধিক রোগীকে চশমা বিতরণ করা হয়। ক্যাম্পে বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী মাসের ১৬ মে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে ১ শত ৫০ জন সেবাগ্রহীতাকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে বলে জানান।
অভিজ্ঞ চক্ষু চিকিৎসক ও দিঘীনালা জোনের অাবাসিক চিকিৎসক, লায়ন্স চক্ষু হাসপাতালের অপ্টমেট্রিস্ট কাজী আহম্মদ রিফাত চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করা হয় ।
চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নে দীঘিনালা জোন অধিনায়ক লে: কনেল মো: আল আমিন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মানিকছড়ি মং রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মানিত সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, রোটারি ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটি ক্লাবের পোস্ট প্রেসিডেন্ট পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সেবাদানকারীরা বলেন, খাগড়াছড়ি জেলায় পাহাড়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বিনামূল্যে চক্ষু সেবা পৌঁছে দিতে এই কার্যক্রম। চোখে ছানি অপারেশনের জন্য শনাক্তকৃত শতাধিক রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। ভবিষ্যতে এ ধরনের মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

















