• সারাদেশ

    জুলাই যোদ্ধাদের ডাক, জনতার রাজ প্রতিষ্ঠা পাক–শেখ ছালাউদ্দিন ছালু

      প্রতিনিধি 22 October 2025 , 4:57:15

    নিজেস্ব প্রতিবেদক:

    ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নির্বাচনমূখী দল। এনপিপি সংঘাতের রাজনীতি করে না। এনপিপি সম্প্রীতির রাজনীতি করে, এনপিপি সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। এনপিপি দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। এনপিপি মাদকমুক্ত দেশ গড়তে চায়। এনপিপি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটাতে চায়। এনপিপি বিশ^াস করে নির্বাচন ব্যাতিত সরকার পরিবর্তনের কোন সুযোগ নাই। গণতান্ত্রিক চর্চা ও সাংগঠনিক ধারাবাহিকতা রক্ষায় জাতীয় নির্বাচনে অংশ গ্রহণের বিকল্প নাই। দেশ ও দেশের জনগনের পাশাপাশি পবিত্র সংবিধান রক্ষা ও গণতন্ত্র সমুন্নত রাখার জন্য এনপিপি সব সময় নির্বাচনের পক্ষে থাকে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
    অদ্য ২২ অক্টোবর, ২০২৫ইং বুধবার সকাল-১১টায় ৩১/১ শরিফ কমপ্লেক্স (৬ষ্ট তলা), পুরানা পল্টন, ঢাকাস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র ৭ম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে দলের আহবায়ক জাতীয় নেতা আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু একথা বলেন।

    জাতীয় নেতা আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু বক্তব্যের শুরুতে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র ৭ম জাতীয় সম্মেলনে আগত এনপিপির কেন্দ্রীয়, জেলা, মহানগর, থানা এবং অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আগত অতিথিবৃন্দ, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া, সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা জানেন ২০০৭ সালে জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলু বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে এনপিপি সৃষ্টি করেছিলেন। শেখ শওকত হোসেন নিলুর একটা ¯েøাগান ছিল মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা।

    তিনি বলেন, জুলাই আন্দোলনের পর রাজনীতিতে আরো ঐক্য প্রতিষ্ঠার দরকার ছিলো। কিন্তু দেশের রাজনীতিতে এখন ঐক্যের চেয়ে অনৈক্য বেশি দৃশ্যমান। একদিকে নানামুখি অস্থিরতা, নিরাপত্তাহীনতা অপরদিকে রাজনৈতিক অনৈক্য। এ অবস্থায় সরকার ঘোষিত সময়ে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ অংশ গ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে কিনা তা নিয়ে জনগনের মধ্যে প্রশ্ন রয়েছে।

    শেখ ছালাউদ্দিন ছালু বলেন, জুলাই যোদ্ধাদের ডাক, জনতার রাজ প্রতিষ্ঠা পাক। চব্বিশের গন-অভ্যুত্থান পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ ১৭ই অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় স্বাক্ষর হয়েছে। মত ভিন্নতার কারনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দলগুলোর সকলে অংশ গ্রহন করে নাই। এমনকি জুলাই গন-অভ্যুত্থানের মূল শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এবং স্বাক্ষর করেনি। ঐক্যমত কমিশনের যারা এই অনুষ্ঠানের আয়োজনের সাথে সম্পৃক্ত ছিল তাদের সুষ্ঠ পরিকল্পনার অভাবে অনুষ্ঠানটি বিশৃঙ্খলায় পরিনত হয়েছিল।
    শেখ ছালাউদ্দিন ছালু বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নিকট এদেশের জনগনের যে প্রত্যাশা ছিলো তা পুরন হয় নাই। মানুষের মৌলিক চাহিদা পুরনে তিনি ব্যার্থ হয়েছেন। ১৪ মাস পরেও যেদিকে তাকাই শুধু হাহাকার আর আহাজারী। এ অবস্থা থেকে পরিত্রান এর একমাত্র উপায় দ্রæত নির্বাচন।
    শেখ ছালাউদ্দিন ছালু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বারবার জোর দিয়ে বলছেন ফেব্রæয়ারীতে নির্বাচন হবে। কিন্তু জাতীয় নির্বাচনের জন্য যে ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড দরকার সেটা এখনো দৃশ্যমান নয়। দেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগ জনক। চারিদিকে মানুষ হতাশা, অস্থিরতা ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
    সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম ও বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকান্ড আমাদের শঙ্কিত ও ব্যথীত করেছে। এই ধরনের অগ্নিকান্ড আমাদের অর্থনীতির উপর চরম আঘাত। গার্মেন্টস শিল্পসহ সামগ্রিক শিল্পের উপর বড় আঘাত। এর সুরক্ষা নিশ্চিত করার আহবান জানান শেখ ছালাউদ্দিন ছালু।

    পরিশেষে তিনি সম্মেলনে আগত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ-এনপিপি জিন্দাবাদ। মরহুম শেখ শওকত হোসেন নিলু অমর হোক।

    সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট এবং শোক প্রস্তাব উপস্থাপন করেন, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র সদস্য সচিব মোঃ আনিসুর রহমান দেওয়ান।

    আরো বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল, মোঃ ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, মোঃ ইমরুল কায়েস, খোশাল খান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সহ-সভাপতি শেখ জাভেদ কামাল, মোঃ জাকির হোসেন ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান সুমন, ন্যাশনাল পিপলস্ শ্রমিক পার্টির সভাপতি মোঃ আবুল কালাম জুয়েল, ন্যাশনাল পিপলস্ কৃষক পার্টির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আমিনুল ইসলাম, ন্যাশনাল পিপলস্ যুব পার্টির সভাপতি মোঃ তারিকূল ইসলাম সুমন, কেন্দ্রীয় সদস্য মাহবুব মোড়ল, রংপুর জেলা প্রতিনিধি এস এম জাকির হুসাইন, কুষ্টিয়া জেলা প্রতিনিধি আহছান হাবিব তছির, জামালপুর জেলা প্রতিনিধি অধ্যক্ষ আব্দুর রউফ, কিশোরগঞ্জ জেলার সভাপতি তারেক মুহাম্মদ শহিদুল ইসলাম, বরিশাল জেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, নড়াইল জেলার আহবায়ক মোঃ মনিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোঃ কামাল পাশা, সিলেট জেলা সভাপতি ইউসুফ আহমেদ, ঠাকুরগাঁও জেলার সভাপতি শাফি আল আসাদ, বগুড়া জেলার সভাপতি মোঃ ফজলুল হক, ঝালকাঠি জেলার সাধারন সম্পাদক ফোরকান হোসেন খান, রংপুর মহানগর প্রতিনিধি সাজমিন নাহার শিউলি, কক্সবাজার জেলার প্রতিনিধি মোঃ নুরুচ্ছাফা।
    শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাতীয় স্বাধিনতা পার্টির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু।

    এসময় উপস্থিত ছিলেন, এনপিপি’র কেন্দ্রীয়, জেলা ও মহানগর এবং এনপিপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

    ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র ৭ম জাতীয় সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, জাগপার সভাপতি এ কে এম মহিউদ্দিন আহমেদ বাবলু সম্মেলনে আগত কাউন্সিলরদের কন্ঠ ভোটের মাধ্যমে নির্বাচিত জাতীয় নেতা আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু-কে চেয়ারম্যান এবং মোঃ আনিসুর রহমান দেওয়ান-কে মহাসচিব হিসেব ঘোষনা করেন এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য উপস্থিত কাউন্সিলরগন নব-নির্বাচতি চেয়ারম্যান এবং মহাসচিব-কে দায়িত্ব অর্পন করেন।

    ন্যাশনাল পিপলস্ স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ এমাদুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ন্যাশনাল পিপলস্ ওলামা পার্টি’র সহ-সভাপতি মুফতি মাওলানা নজরুল ইসলাম বদরপুরী। গীতা পাঠ করেন, ঝালকাঠি জেলার সভাপতি ডাঃ পি কে মিত্র।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :