সিনিয়র স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমান / আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল কে ঘিরে নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জননন্দিত এই নেতা কে নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে মাঠে ময়দানে চলছে জোড় আলোচনা। স্থানীয়দের প্রত্যাশা শরীফ আহমেদ টুটুল দল থেকে মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচনে নিবাচিত হলে তিনি মাদক সন্ত্রাস, চাঁদাবাজী ও নৈরাজ্যমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে সক্ষম হবেন।
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রূপগঞ্জ এলাকার সাবেক শ্রমিক দল নেতা আব্দুল বাতেনের পুত্র নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য, রূপগঞ্জ ইউনিয়নের কৃষক দলের সাবেক সভাপতি এবং বর্তমানে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মমিন মিয়া বলেন, শরীফ আহমেদ টুটুল দলীয় মনোনয়ন পেয়ে রূপগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে,শিল্পায়নে সুদুর প্রসারী নীতি, দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার, কর্মসংস্থান মেলা, জনকল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সেবার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ ও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ, গণসচেতনতা বৃদ্ধি, পূর্ণবাসন কার্যক্রম, আদর্শ নগরী হিসেবে রূপগঞ্জকে উন্নয়নমূলক কর্মকান্ডে জনগণকে সম্পৃক্ত করে কাজ করাসহ নানা ধরণের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন।
রূপগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ভূইয়া বলেন, রূপগঞ্জকে আলোকিত সমৃদ্ধ এবং আদর্শ নগরী হিসেবে গড়ে তুলবেন ।