প্রতিনিধি 23 December 2025 , 5:28:21


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহমুদা আক্তার, জাহাঙ্গীর আলম শামীম ও জালাল উদ্দিন লস্কর। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন লুৎফর রহমান।
বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো ফল অর্জনের জন্য শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। ফলাফল প্রকাশকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

















