• জাতীয়

    টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক

      প্রতিনিধি 21 August 2026 , 6:51:58

    ফরহাদ রহমান টেকনাফ প্রতিনিধি:

    কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ লিটার দেশীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া। কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইক থেকে প্রায় ১৮ হাজার টাকা মূল্যের ২০ লিটার দেশীয় মদ, একটি স্মার্ট মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়। একই সঙ্গে দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :