• জাতীয়

    যশোরে রূপসা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত- ৪

      প্রতিনিধি 10 August 2026 , 3:57:01

    মনির হোসেন বেনাপোল প্রতিনিধি :

    যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় রূপসা পরিবহনের নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় আহতরা হলেন—যশোরের মনিরামপুরের মাসুম বিল্লাহ (৩৭), মাগুরার বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম (৭৫), ঝিনাইদহের অর্ক (২৮) এবং নড়াইলের চঞ্চল (৪৫)। রোববার (৯ আগস্ট) সকাল দশটার দিকে শংকরপুর বাস টার্মিনাল সংলগ্ন মহিউদ্দিন তেল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা খেয়ে পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন আহতদের বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসাধীন চারজনের অবস্থাই বর্তমানে আশঙ্কামুক্ত।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :