প্রতিনিধি 6 February 2026 , 5:52:31
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে বিপুল ভোটে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে গণসংযোগ জোরদার করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শিমূলঘর উত্তর গ্রামের শেখ মোঃ ফেরদৌস মিয়ার বাড়িতে অনুষ্ঠিত হয় একটি উঠান বৈঠক। এতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উঠান বৈঠকে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি কুতুব উদ্দিন খান সুমন, ১০নং ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ জামান ফখরুল, শিমূলঘর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শেখ আক্তার হোসাইন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান লস্কর এবং সহ-সভাপতি মোঃ কামাল মিয়া, ডাক্তার শ্রী প্রদীপ চন্দ্র শীল প্রমূখ। এছাড়া উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মতামত ব্যক্ত করেন, ১০নং ছাতিয়াইন ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ মোঃ ফরহাদসহ শিমূলঘর গ্রামের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— রাকিব উদ্দিন লস্কর, শিবু সূত্রধর, সজল সূত্রধর, শাহ শিবলু, অলি মিয়া, হারুন মিয়া চৌধুরী, আলীরাজা চৌধুরী, জুনাইদ মোল্লা, মোঃ নজরুল ইসলাম, শেখ মোঃ কুতুব উদ্দিন, কবির মোল্লা, রফিক মিয়া চৌধুরী, শেখ মোনায়েম, মোঃ মহরম মিয়া, মোঃ নাফিউল হাসান কালন মোল্লাসহ আরও অনেকে। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফরাস উদ্দিন সেলিম। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক শেখ নজরুল ইসলাম বিলাল। বক্তারা বলেন, দেশ ও জনগণের স্বার্থে বিএনপিকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হলে তৃণমূল পর্যায়ে উঠান বৈঠক ও ঘরে ঘরে গণসংযোগ আরও জোরদার করতে হবে। তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে সৈয়দ মোঃ ফয়সলের বিজয় নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

















