• জাতীয়

    ৫ মাদকসেবী ও কারবারির জেল-জরিমানা

      প্রতিনিধি 5 May 2026 , 4:44:10

    মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ পৃথক অভিযানে যশোরের অভয়নগরে মাদক সেবন ও কারবারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা করে অর্থদণ্ড দেন। মঙ্গলবার (৫ মে) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—কোটা গ্রামের আসলাম খানের ছেলে সবুজ খান (২৮), গুয়াখোলা গ্রামের মৃত সাহাবুদ্দিন শেখের মেয়ে সখিনা বেগম (৫০), নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে সান্টু হাওলাদার (৩৭), একই গ্রামের কলোনী মাদরাসা এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে সাইফুল ইসলাম (৩০) ও গুয়াখোলা গ্রামের সোহেল খার ছেলে রাসেল খা (২৬)। যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, কোটা, গুয়াখোলা ও নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অভয়নগর থানা পুলিশ পৃথকভাবে পাঁচজনকে আটক করে আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশীষ কুমার বসু বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (৫) ধারা অনুযায়ী পাঁচজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :