• জাতীয়

    টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক

      প্রতিনিধি 21 August 2026 , 6:43:03

    ফরহাদ রহমান টেকনাফ প্রতিনিধি :

    কক্সবাজারের টেকনাফের কাঞ্জরপাড়া এলাকার জিয়া উদ্দিন (৩৫) নামে এক মাদক কারবারিকে দুই লাখ পিস ইয়াবাসহ আটক করেছে বিজিবি। শুক্রবার (২১ আগস্ট) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল উখিয়ার কুতুবের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। জিয়া উদ্দিন টেকনাফ থানার কাঞ্জরপাড়া গ্রামের মৃত নূর আহমদের ছেলে। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে কুতুবের ঘের এলাকায় অবস্থান নেয় বিজিবির বিশেষ টহল দল। পরে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে জিয়া উদ্দিনকে আটক করতে সক্ষম হন। তবে অপর ব্যক্তি পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি পোটলার ভেতর খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী ২০ কাটে মোট দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়া উদ্দিন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক জিয়া উদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :