• জাতীয়

    পোরশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি 10 March 2026 , 12:07:53

    এম এ মান্নান পোরশা উপজেলা প্রতিনিধি:

    নওগাঁর পোরশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে পোরশা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতির গুরুত্ব, সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ জনগণকে দুর্যোগ প্রস্তুতিতে এগিয়ে আসার আহ্বান জানান তারা। দিবসটি পালনের মাধ্যমে দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে মানুষকে অবহিত করা সম্ভব হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :