• অন্যান্য

    বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু ৪ অক্টোবর থেকে।

      প্রতিনিধি 29 September 2025 , 1:53:54

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা

    বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত (২২ দিন) এই অভিযান চলবে। এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার জন্য সরকার এ পদক্ষেপ নিয়েছে। মাছের ভাণ্ডার হিসেবে খ্যাত বাংলাদেশের নদ-নদীতে পর্যাপ্ত ইলিশের উৎপাদন নিশ্চিত করতে এই অভিযান কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, বাবুগঞ্জ সকলকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :