• জাতীয়

    বাবুগঞ্জের দীর্ঘদিনের মানসিক প্রতিবন্ধিতায় অসহায় কিশোরী ঝুমা, সহায়তার হাত বাড়ানোর আহ্বান

      প্রতিনিধি 30 June 2026 , 6:01:38

    বাবুগঞ্জ প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা:

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের গাইন বাড়ির বাসিন্দা ১৬ বছর বয়সী খাদিজা আক্তার ঝুমা দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতায় ভুগছে। তার শারীরিক ও মানসিক অবস্থার কারণে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। ঝুমার বাবা মৃত মোঃ শাহে আলম এবং মা মোসাঃ ফিরোজা বেগম। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। মা ফিরোজা বেগম মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করে কোনোমতে সংসার চালিয়ে আসছেন। কিন্তু দিন দিন মেয়ের চিকিৎসা, দেখভাল ও ভরণপোষণের দায়িত্ব বহন করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আসমা উল হুসনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন এবং বিভিন্ন এনজিওর কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে। কেউ যদি ঝুমার চিকিৎসা, পুনর্বাসন বা সার্বিক দায়িত্ব গ্রহণে এগিয়ে আসেন, তবে অসহায় এই কিশোরীর জীবনে নতুন আশার আলো জ্বলতে পারে। মানবিক সহায়তা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই ঝুমার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। অসহায় খাদিজা আক্তার ঝুমার মা সাংবাদিকদের সাক্ষাৎকার যা বলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :