প্রতিনিধি 23 February 2026 , 5:15:58
আজিজুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:


কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া। আমাদের সহকর্মী, দৈনিক ভোরের ডাক পত্রিকার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নুরুন্নবীর সহধর্মিনী ইয়াসমিন (৫৫) আজ বিকাল ৩টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। আজ বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের মাতম নেমে আসে। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও বেদনার ছায়া।
মরহুমা ইয়াসমিন ছিলেন একজন স্নেহশীলা, পরোপকারী ও ধর্মপরায়ণ নারী। তিনি পরিবার ও সমাজে অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন এবং সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের জন্য পরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালের খবরে কুলিয়ারচর সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে সাংবাদিক নুরুন্নবী ও তাঁর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করেন- এমন দোয়া করেন সবাই।

















