প্রতিনিধি 16 May 2026 , 4:33:25
কা, ১৫ মে ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।


ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. হিমেল মিয়া (২১), মো. আরিফুল (২৭), মো. শান্ত মিয়া (১৯), মো. লিটন মিয়া (৩৩), মো. হিমেল মিয়া (২১), মো. হৃদয় (২২), মো. জাহাঙ্গীর (৪২), শেখ সুমন, মো. জাকির হোসেন (২৬), মো. হৃদয় (২৪), সোহেল আহমেদ রাসেল (১৯), মোসা. লামিয়া আক্তার (১৯), জসীম হাওলাদার (৫০), মো. সোহেল মাতব্বর (৩২), মো. জামাল হোসেন (৩৬), মো. সানজু মিয়া (২২), মো. সাজ্জাদ হোসেন (২৬), মো. পারভেজ (২২), মো. সোহান (২০), জানু (৩০), মো. আসিফ মাহবুব (২৯), মো. মঈন উদ্দিন হাসান সোহান (২৫), মো. জিহাদ (২২), মো. ইয়ামিন (৩০), মো. আলী (২৩), মো. মারুফ (৩০), মো. সানজু মিয়া, মো. মোবারক হোসেন ওরফে বাবু (২৫), মো. ইমন (২২), মো. আজীমুল (২০), মো. রবিন (৩১), মো. সাজ্জাদ (২২), মো. শরীফ (২০), মো. মামুন সরকার (২১), মো. সেলিম মিয়া (২৫), মো. আরিফুল ইসলাম (৩০), মো. রাসেল মিয়া (২১), মো. সাকিব আল হাসান (২০), নাজমুল হাসান (১৯), মো. রমজান শেখ (১৯), মো. ফয়সাল হোসেন (২৫), মো. রাসেল, মো. আল-আমিন (৩৬), মো. সাগর খাঁন, ওয়াহেদ মিয়া (৫৮), মো. আজমীর হোসেন (২৮), মো. মনির হোসেন (২২), রানা মিয়া (২৩) ও মো. শহিদুল্লাহ কায়সার (৫৬)।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ১৬ জন, আদাবর থানায় ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন এবং হাতিরঝিল থানায় ৭ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।











