• জাতীয়

    বরিশালের বাবুগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার।

      প্রতিনিধি 13 June 2026 , 4:45:51

    বরিশাল বাবুগঞ্জ প্রতিনিধি, মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছানিকদারপুর এলাকায় তীব্র গরমে একটু স্বস্তি পেতে নদীতে নেমে আর ফেরা হলো না ২৪ বছরের তরুণ রুম্মান বেপারীর। বরিশালের বাবুগঞ্জের সুগন্ধা নদী থেকে নিখোঁজের একদিন পর উদ্ধার করা হয়েছে তাঁর নিথর দেহ।  নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া রোমান বেপারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকেল ৪টা (০৪:০০) সময় স্থানীয়দের সহযোগিতা ও উদ্ধারকারী দলের প্রচেষ্টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। মরহুম রোমান বেপারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার ও এলাকাবাসী। আল্লাহ তা’আলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন। আমিন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :