• জাতীয়

    ভোলার চরফ্যাসনে মেডিকেল কলেজ ও হাসপাতালের দাবীতে মিছিল আর মিছিল।

      প্রতিনিধি 12 June 2026 , 10:02:15

    জেলা প্রতিনিধি: মোঃ আবুল কাশেম

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের এমবিবিএস ডাক্তারি কোর্সের ছাত্র মোঃ আবুল কাশেমের এমবিবিএম ডাক্তারি কোর্সের ছাত্রত্ব সমেত- ভোলা জেলার চরফ্যাসনে- চরফ্যাসন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবীতে ভোলা জেলার চরফ্যাসনে সর্বস্তরের হাজার হাজার জনতার অংশ গ্রহণে তুমুল মিছিল হয়েছে। গত ০৭/০৬/২০২৬ ইং তারিখে মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের বিষয়াদী-খুটিনাটি খুঁজে বের করার উদ্দেশ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের এবং স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চতর একটি রাষ্ট্রীয় টিম ভোলা জেলা প্রশাসকের নিকট পৌছার পর জেলা প্রশাসক ও ভোলা জেলা সিভিল সার্জনের কার্যালয়ে মিটিং ও দেখা সাক্ষাৎ করার পর হতেই চরফ্যাসন উপজেলায় মেডিকেল কলেজ স্থাপনের পক্ষগণ দলে দলে গণজমায়েত হয়ে, চরফ্যাসনে চরফ্যাসন মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য সর্ব শক্তিসমেত মাঠে নেমে মিছিলের পর মিছিল করেছে। চরফ্যাসন ও মনপুরার এমপি দেশের পবিত্র জাতীয় সংসদে দাঁড়িয়ে- চরফ্যাসনে মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রয়োজনীয়তার কথা ও দাবী ব্যক্ত করেছেন। চরফ্যাসন উপজেলার বিশিষ্ট আইনজীবী ছিদ্দিক উল্যা মিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ে চরফ্যাসনে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য আবেদন করেছেন। চরফ্যাসনে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের অগ্রণী আশায় দক্ষিণ আইচা থানা এলাকার লোকেরা ঐ এলাকার একটি বিদেশী হাসপাতালকে জাতীয়করণ করার জন্য স্থানীয় সাংসদের ডিও লেটার নিয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে জমা দেওয়ার খবর পাওয়া গেছে। চরফ্যাসনে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের আশায় দক্ষিণ আইচা থানার চরকচ্চপিয়ায় একটি গণস্বাস্থ্য হাসপাতাল ধরে রেখেছে। চরফ্যাসনে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য শশীভূষণ থানা এলাকার বাসিন্দারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের এমবিবিএস ডাক্তারি কোর্সের ছাত্র মোঃ আবুল কাশেমের এমবিবিএম ডাক্তারি কোর্সের ছাত্রত্ব বহনের খরচ-বরচ ও পারিবারিক স্থাবর-অস্থাবর অর্থ-সম্পদ আটক করে ডাকাতি করে ও দখল করে খাচ্ছে। যাহার এমবিবিএস ডাক্তারী কোর্সের ছাত্রত্ব নিবন্ধন নং- ৩০০৮, সেশন ১৯৯৬-৯৭, নিবন্ধন প্রদানের তারিখ- ১৫/০৩/২০০০ ইং। চরফ্যাসনে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তার কথা, দাবী, ব্যানার, ফেস্টুন, মাঝে মাঝে দেয়াল লিখন করে চরফ্যাসন মনপুরার লক্ষ লক্ষ লোক মাঠে ময়দানে নেমে পড়েছে। তাদের একটাই কথা “আর কোন দাবী নাই, চরফ্যাসনে মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই”। তাদের দাবী হলো চরফ্যাসনে মেডিকেল কলেজ ও হাসপাতাল হলে তাদের আর চিকিৎসা পাওয়ার ভোগান্তি থাকবে না। চিকিৎসা পাওয়ার জন্য ভোলা, বরিশাল কিংবা ঢাকা দৌড়াতে হবে না। চরফ্যাসনের ভূয়া ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার টেস্টের নামে টাকা-পয়সা নিয়ে যাওয়ার চিকিৎসক নামক ডাকাতের ও কসাইয়ের কবলে পড়তে হবে না। চরফ্যাসনের লাইসেন্স বিহীন হাসপাতালের চিকিৎসা নেওয়ার মরন কবর কবলিত হতে হবে না। চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ডাক্তারের চেয়ারে ভূয়া ডাক্তার বসে ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠিয়ে ভূয়া টেস্টের নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার ব্যবস্থা থাকবে না। চরফ্যাসনের চিকিৎসার দালাল ও চিকিৎসা বেপারী থাকতে পারবে না। চরফ্যাসনের সরকারি ও বেসরকারি বৈধ ও অবৈধ হাসপাতালগুলোতে ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে পতিতাবৃত্তি আড্তাখানা ও মাদক সেবনের আড্ডাখানা থাকবে না। চরফ্যাসনে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবীর পক্ষের মিছিলে ও সভায় বক্তারা নানা স্টাইলে আরো নানান কথা বলেছে। বক্তারা গ্রামে গ্রামে স্থাপিত কমিউনিটি ক্লিনিককে চিকিৎসা প্রদানের ভূয়া আস্তানা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মাদক সেবীদের আস্তানা ও গ্রাম্য পতিতাবৃত্তির দেহ ব্যবসার আস্তানা বলে অভিহিত করে বলেন যে,কমিউনিটি ক্লিনিক নামেই ক্লিনিক। সেখানে কোন চিকিৎসা নেই। রোগী রাখার ওয়ার্ড নেই। ডাক্তার নেই। নার্স নাই। হাসপাতাল বেড নাই। আয়া-বুয়া বলতে কিছু নেই। চিকিৎসকও নেই। উহা বর্ধিতকরনেরও কোন ভূমি নেই। কেবল সরকারি রাষ্ট্রীয় টাকা লোপাটের জন্য ও ডাকাতির জন্য দেশে কমিউনিটি ক্লিনিক প্রকল্প চালু করা হয়েছিল। তাই বক্তারা বলেন যে,কমিউনিটি ক্লিনিকের বিশ্বাস নাই, সেখানে তাদের নিজেদের কোন আশাও নাই। সেখানে কখন খোলা থাকে তা কেউ জানে না। তাই চরফ্যাসনে মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই। চরফ্যাসনের ও মনপুরার ইতিহাসে এই রকম মিছিল বিগত দিনে আর কখনো হয় নাই। মানব সচেতনতা বৃদ্ধি পাওয়ায় ও বর্তমান জনসাধারণের কাছে চরফ্যাসন-মনপুরার বিগত সাংসদদের ব্যর্থতা, অযোগ্যতা, অদক্ষতা, অপারগতা দিবালোকের মত স্পস্ট হওয়ায় সকলেই বর্তমানে চরফ্যাসনে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবী জানিয়েছে। ছবিতে- চরফ্যাসনে মেডিকেল কলেজ ও হাসপাতাল দাবীর মিছিল ও মিটিং।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :