• জাতীয়

    পোরশায় উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবাগত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি 25 February 2026 , 9:27:54

    পোরশা নওগাঁ প্রতিনিধি

    এম এ মান্নান নওগাঁ জেলার পোরশা উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবাগত সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ২৫ শে ফেব্রুয়ারি রোজ বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচয়পর্ব সম্পন্ন করেন। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। তারা তাদের দপ্তরের কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাকিবুল ইসলাম সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং কিছু আর্থিক অনুদান চেক অসহায় গরিবদের হাতে তুলে দেওয়া হয় এবংউন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :