প্রতিনিধি 3 May 2026 , 6:41:14
বরিশাল বাবুগঞ্জ প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা


বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার বিশেষ অভিযানে এক রোহিঙ্গা যুবতীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রবিবার (০৩ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি বাসে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন ওই যুবতী। গোপন তথ্যের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত যুবতী রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এয়ারপোর্ট থানার পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

















