• জাতীয়

    মাতৃভাষা দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

      প্রতিনিধি 20 February 2026 , 6:50:42

    মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ (ফেব্রুয়ারি) দেশের সর্ব বৃহত্তমস্থল বন্দর বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। রোববার (২২ফেব্রুয়ারি) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলে দু‘পাড়ের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান ও ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উভয় দেশে সরকারি ছুটি ঘোষনা করায় শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের সকল কাজকর্ম বন্ধ থাকবে। সে কারণে এ পথে কোন আমদানি-রফতানি কার্যক্রম হবে না। রোববার সকাল থেকে পূনরায় এ পথে আমদানি-রফতানি চলবে। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, শনিবার এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বেনাপোল বন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি ছুটি থাকায় বন্দরের পাশাপাশি কাস্টমসের ও কার্যক্রম শনিবার বন্ধ থাকবে। রোববার সকাল থেকে স্বাভাবিক নিয়মে সব কার্যক্রম চালু থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, আহত আরও দুজন।

    ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনদের মানববন্ধন

    খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি বিক্ষিপ্ত ঘটনার মধ্যদিয়ে অবরোধ চলছে

    বাবুগঞ্জে মানবিক ইউএনও’র বদলি বাতিলের দাবিতে রহমতপুরে শিক্ষক–সাংবাদিক–রাজনৈতিক মহলের মানববন্ধন,

    খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন

    হাকিমপুর প্রেস ক্লাবের আয়োজনে হিলি দক্ষিণ বাসুদেবপুর সরঃ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত।।

    নোটিশ :