• জাতীয়

    গাইবান্ধায় মাদক সেবনের সময় যুবদল নেতা আটক

      প্রতিনিধি 7 January 2026 , 5:12:54

     

    বাবুল রহমান রবিন
    গাইবান্ধা জেলা প্রতিনিধি:

    গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা যুবদলের দপ্তর সম্পাদক নোমান সরকার ও তার এক সহযোগীকে মাদক সেবনের সময় আটক করেছে পুলিশ। আজ বিকেলে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট জিআরও গোবিন্দ চন্দ্র রায়।

    নোমান সরকার জেলা যুবদলের দপ্তর সম্পাদক এবং পুর্ব কোমরনই এলাকার শামসুজ্জোহার ছেলে। আর তার সহযোগী আমিনুল ইসলাম শহরের পুর্বপাড়ার আব্দুর রহমানের ছেলে।

    মামলার বাদি সদর থানার এসআই রাকিবুল হাসান রাকিব জানান, মঙ্লবার সন্ধায় শহরের পুরাতন ব্রীজ সংলগ্ন মিস্ত্রী পাড়ায় নোমান ও আমিনুলকে মাদক সেবনের সময় আটক করা হয়। এসময় তারা চ্যালেঞ্জ করলে তাদের জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হলে মাদক সেবনের বিষয়টি প্রমানিত হয়। পরে আজ বুধবার তাদের আদালতে তোলা হলে আদালত জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

    গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নোমান সরকার দীর্ঘদিন থেকে মাদক সেবন ও মাদক বিক্রীর সাথে জড়িত বলে এমন অভিযোগ করেছে স্থানীয়রা। পরে অভিযান চালিয়ে নোমান সহ তার এক সহযোগীকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। তবে এসময় তাদের কাছে মাদকদ্রব্য পাওয়া যায়নি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :