মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের চিন্তা করছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সরকার রোগের চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধের প্রতি গুরুত্ব দিচ্ছে। আর এ কারণে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের চিন্তা শুরু করেছে। এরমধ্যে ৮০ শতাংশ নারী থাকবে। এসব স্বাস্থ্যকর্মী প্রতিটি বাড়ির প্রধান নারীর কাছে যাবে। কোনটি কী পরিমাণ খেলে কোন রোগ হবে না সেটি বোঝাবে। এটি সফল হলে চিকিৎসা সেবায় চাপ অনেক কমে আসবে। আজ সোমবার দুপুরে যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বক্তৃতা করেন।# প্রেরক:- মো,মনির হোসেন। বেনাপোল প্রতিনিধি যশোর। তারিখ:-২৭/০৪/২৬ মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,





















Visit Today : 333
Visit Yesterday : 0
This Month : 333
This Year : 110703
Total Visit : 136654
Who's Online : 7
