প্রতিনিধি 3 March 2026 , 4:40:23
স্টাফ রিপোর্টার:


স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের খিলগাঁও সার্কেলে দায়িত্বরত উপ পরিদর্শক জনাব সিদ্দিকুর রহমানের উপরে সায়দাবাদ রেল লাইনে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হওয়ায় সংগঠনের পক্ষ সংগঠনের প্রধান কার্যালয় জরুরি সভা মাধ্যমে তীব্র নিন্দা,প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করা হয়। জরুরি সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সেলিম নিজামী সহ-সভাপতি শামসুদ্দোহা জুয়েল, ব্যারিস্টার তরিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক বিমল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এম আজম ইকবাল, সাংগঠনিক সম্পাদক আসলাম,সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক খান, অর্থ সম্পাদক মোঃ সজিব, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, মোঃ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ খোরশেদ আলম, মুন্সী মোঃ আল ইমরান, শফিকুল ইসলাম শফিক, ধর্ম সম্পাদক ফিরোজ আলম, ফজলুর রহমান, ঢাকা মহানগর সভাপতি শামীম আহমেদ মজুমদার, সহ-সভাপতি সোহরাভ হোসেন অপু, সাংগঠিত সাংগঠনিক সম্পাদক খসরু আহমেদ রনি, মোঃ হেলাল, খালেদ মাসুদ সহ সংগঠনের কেন্দ্রীয় মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত সকলে সিদ্দিকুর রহমানের আরোগ্য কামনা করেন

















