• জাতীয়

    বৈসাবি ও বাংলা নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা

      প্রতিনিধি 7 April 2026 , 9:51:55

    ক্যহলাচিং মারমা খাগড়াছড়ি প্রতিনিধি:

    বাংলা বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ ঘিরে পার্বত্য জেলা খাগড়াছড়ি এখন উৎসবমুখর। জেলার পাহাড়ি জনগোষ্ঠীর বৃহত্তম এই সামাজিক অনুষ্ঠান ঘিরে ব্যস্ত এখন শহর, নগর আর পাহাড়ি পল্লীগুলো। মারমারা সংগ্রাই, চাকমারা বিজু, ত্রিপুরা বৈসুক, তঞ্চঙ্গ্যারা বিষু, অহমিয়ারা বিহু উৎসবের মাধ্যমে বরণ করে নেয় নতুন বছরকে। পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব সামনে রেখে খাগড়াছড়ি শুরু হয়ে গেছে নানা আয়োজন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন। শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তা পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। নতুন দিনের নতুন আলোয়নতুন জীবন গড়ি জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা তুলে সম্প্রীতির হাত ধরি এপ্রতিপাদ্যে বেলুন ও শান্তির পায়রা উদ্বোধনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। সভাপতিত্ব করেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন। এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। টাউন প্রাঙ্গণে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্বার ডিসপ্লে দেখানো হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :