• সারাদেশ

    দুর্গাপূজা ঘিরে বরিশাল-৩ আসনে মনোনয়ন প্রত্যাশীদের প্রচারে সরগরম বাবুগঞ্জের রাজনৈতিক অঙ্গন

      প্রতিনিধি 30 September 2025 , 4:15:43

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা গত ৬ মাস ধরে নিয়মিত মাঠে কাজ করে যাচ্ছেন। নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এলাকায় প্রচারণা চালাচ্ছেন তারা। তবে শারদীয় দুর্গাপূজা ঘিরে এবার আরও জোরেশোরে প্রচারে নেমেছেন মনোনয়ন প্রত্যাশীরা। সনাতন ধর্মাবলম্বী ভোটারদের মন জয় করার পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতেই এমন তৎপরতা চালাচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এরইমধ্যে বাবুগঞ্জের অলিগলিতে ব্যানার, পোস্টার, গণসংযোগ ও শুভেচ্ছা বিতরণে ব্যস্ত সময় পার করছেন মনোনয়ন প্রত্যাশীরা। ফলে দুর্গাপূজার আনন্দের সাথে নির্বাচনী উত্তাপও যোগ হয়েছে স্থানীয় রাজনীতিতে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :