• জাতীয়

    যশোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

      প্রতিনিধি 26 March 2026 , 2:53:11

    মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:

    যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন ও বিজয়

    স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়। পরে স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে, টাউন হল ময়দানে বীর মুক্তিযোদ্ধাদের

    সংবর্ধনা প্রদান এবং বিভিন্ন স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম প্রহরে বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার

    সৈয়দ রফিকুল ইসলাম। এরপর একে শ্রদ্ধা নিবেদন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল

    হাসান, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুসহ নেতৃবৃন্দ। সকাল ৯টায় যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে

    অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মসজিদ, মন্দির ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত, হাসপাতাল, শিশু পরিবার, শিশু উন্নয়ন কেন্দ্র ও

    কেন্দ্রীয় কারাগারে উন্নতমানের খাবার পরিবেশনসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :