• জাতীয়

    এসএসসি ২৬ সালে পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

      প্রতিনিধি 22 March 2026 , 1:31:56

    মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

    ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র কেন্দ্রসচিবদের বিতরণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ ও ৬ এপ্রিল নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রবেশপত্র বিতরণ করা হবে। এরপর কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপত্র পৌঁছানো হবে ৭ এপ্রিল। ২০২৬সালে এসএসসি পরীক্ষা ২১/০৪/২৬তারিখে মঙ্গলবার শুরু হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রসচিব নিজে বা তার প্রাধিকারপ্রাপ্ত শিক্ষক স্বাক্ষরসহ প্রবেশপত্র সংগ্রহ করবেন। কোনও অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণের অনুমতি দেওয়া যাবে না। কেন্দ্রসচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনও শিক্ষককে স্বাক্ষর সত্যায়িতসহ কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে নেয়ার করার জন্য অনুরোধ করা হলো। কোনও অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র নেয়ার ক্ষমতা দেয়া যাবে না। তিনি তার কেন্দ্রের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র সাত এপ্রিল বিতরণ করবেন। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রবেশপত্র যাচাই করে কোনো প্রকার ত্রুটি বা কম বা বেশি হলে সংশোধন করিয়ে নেয়ার জন্য অবশ্যই ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্দিষ্ট ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। অন্যথায় পরীক্ষায় কোনো প্রকার জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানেরাই দায়ী থাকবেন। ত্রুটি সংশোধনের জন্য পরীক্ষার্থীর নাম, মাতাপিতার নাম, রোল নম্বর, রেজি. নম্বর, ভুলের বিবরণ, সঠিক যা হবে তা ছকে লেখে পাঠাতে হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :