• জাতীয়

    সাদ্দাম শাহ’র পরিবারের ঈদের আনন্দ শেষ, পানিতে ডুবে শিশুর মৃত্যু

      প্রতিনিধি 22 March 2026 , 1:28:43

    ইস্রাফিল খান রাজ, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাহিম শাহ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার কাশাতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম শাহ সোনাটিয়া গ্রামের সাদ্দাম শাহ’র ছেলে। এ ঘটনায় মাহিমের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে সাদ্দাম শাহ’র বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বাড়ির সবাই ব্যস্ত ছিলেন। দুপুরে হঠাৎ মাহিমকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশের পুকুরে তাকে দেখতে পান তার বাবা সাদ্দাম শাহ। পরে তাকে উদ্ধার করা হয়। প্রতিবেশী সজিব খলিফা জানান, উদ্ধার করে মাহিমকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :