• রাজনীতি

    বাংলাদেশের নিবন্ধিত একটি রাজনৈতিক দল। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট: একটি নতুন আশার দিগন্ত সভাপতি: আবুলায়েজ মুন্না |

      প্রতিনিধি 18 September 2025 , 7:25:44

    সাহেল আহমেদ সোহেল,

    বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন চেতনার জন্ম দিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, একটি নিবন্ধিত রাজনৈতিক দল যা মানুষের মনের মুক্তি, সংস্কৃতির বিকাশ এবং তৃণমূলের গণতান্ত্রিক শক্তিকে একত্র করে দেশের জন্য একটি নতুন পথ নির্মাণে দৃঢ় প্রতিজ্ঞ। এই দলটি কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং জনগণকেন্দ্রিক। এই দলের নেতৃত্বে রয়েছেন আমাদের সাহসী, সৎ ও দূরদর্শী সভাপতি আবুলায়েজ মুন্না, যিনি সবসময় সত্য, ন্যায় ও মানবতার পক্ষে কথা বলেন। তাঁর নেতৃত্বে দলটি এগিয়ে চলেছে একটি উদার, ন্যায়ভিত্তিক, এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে। দলের অন্যতম মুখ, লেখক ও তৃণমূলের অক্লান্ত কর্মী সাহেল আহমেদ সোহেল, নিজের কলম ও কর্ম দিয়ে প্রমাণ করে চলেছেন— রাজনীতি মানেই কূটচাল নয়, রাজনীতি মানেই জনসেবা, সংস্কৃতির পুনরুদ্ধার এবং মানুষের পাশে দাঁড়ানো। আমাদের মূল দর্শন ও লক্ষ্য:  সংস্কৃতির মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা  তৃণমূল জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া  গণতন্ত্রের শেকড় মজবুত করা, ভোটাধিকার রক্ষা করা  শিক্ষা, সংস্কৃতি, এবং নৈতিকতাকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, ও মানবিক রাজনীতির চর্চা আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সত্যিকারের মুক্তি আসবে তখনই, যখন রাজনীতিতে সংস্কৃতির চর্চা থাকবে, জনসাধারণের কণ্ঠস্বর উঠে আসবে শাসনব্যবস্থায়, এবং দেশ পরিচালনায় মানবিকতা ও সততা থাকবে। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট কোনো ক্ষমতার লালসা নিয়ে রাজনীতিতে আসেনি—আমরা এসেছি দেশের মানুষের পাশে দাঁড়াতে, দেশের ভবিষ্যৎকে আরও আলোকিত করতে। আমরা স্লোগানে নয়, কাজে বিশ্বাসী।

    “সংস্কৃতির শক্তিতে গড়ে তুলবো মানবিক বাংলাদেশ” – এই হলো আমাদের অঙ্গীকার।

    চলুন, রাজনীতিকে করি পবিত্র। সংস্কৃতি, সততা ও জনগণের ভালোবাসায় গড়ে তুলি একটি নতুন বাংলাদেশ—যেখানে সবাই মিলে বাঁচবো, সবাই মিলে গড়বো দেশ,সবাই মিলে দেশে উন্নয়নে কাজ করবো। সাংবাদিক- সাহেলা আহমেদ সোহেল। প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম,

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :