প্রতিনিধি 12 March 2026 , 6:04:25
এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :


দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলা-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক শরিফ চৌধুরী। গত ৯ মার্চ পত্রিকাটির সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত নিয়োগপত্রে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। সাংবাদিক শরিফ চৌধুরী বর্তমানে সরকারি গণমাধ্যম বাংলাদেশ বেতার-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি দৈনিক মানবকণ্ঠ-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি এক সময় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ইসলামিক টেলিভিশন বাংলাদেশ-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি হবিগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল হবিগঞ্জ নিউজ-এর সম্পাদক এবং স্থানীয় মাল্টিমিডিয়া অনলাইন চ্যানেল ২৫-এর চেয়ারম্যান ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি শরিফ চৌধুরী সাংগঠনিকভাবেও দীর্ঘদিন সক্রিয়। তিনি ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাব-এর যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং জেলা সাংবাদিক ফোরাম-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দৈনিক কালবেলার নবনিযুক্ত জেলা প্রতিনিধি শরিফ চৌধুরী তার পেশাগত দায়িত্ব পালনে প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
















