প্রতিনিধি 7 May 2026 , 6:24:26
স্টাফ রিপোর্টার:


শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়ি কাহানিয়া এলাকা থেকে ইয়াবা সহ বাবুল মিয়া ওরফে বেরু মিয়া (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। আটক বাবুল মিয়া কুড়িকাহানিয়া গ্রামের মোজা মিয়ার ছেলে। বুধবার রাতে কুড়ি কাহনিয়া বাজার হইতে দক্ষিণ পাশের পাকা রাস্তার উপর হইতে তাকে আটক করা হয় পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১০ পিছ ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় বুধবার রাতে পুলিশ বাদী হয়ে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে বলেন, আটক বাবুল মিয়া দীর্ঘদিন থেকেই মাদক বেচাকেনা করে আসছে। তাকে বৃহস্পতিবার শেরপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
















