• জাতীয়

    যশোরের শার্শায় উইন কোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি 2 March 2026 , 7:30:26

    মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

    যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ভারতীয় উইন কোরেক্সসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে জানান শনিবার রাত পৌনে দশটার দিকে যশোরের শার্শা থানার ফরেস্টপাড়া এলাকায় রিপন মোটরসের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআই মো. কামরুজ্জামান ও এএসআই সৈয়দ শাহীন ফরহাদ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার ডান হাতে থাকা একটি বস্তা তল্লাশি করে ১৭৫ বোতল অবৈধ উইন কোরেক্স উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। গ্রেফতার হাবিবুর রহমান শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগান এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত শামসুর রহমান। ডিবি জানিয়েছে, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার আসামিকে ১ মার্চ আদালতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :